1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সংগীত শিল্পী মহেশের ১০৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে সভা ও গানের আসর অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

সংগীত শিল্পী মহেশের ১০৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে সভা ও গানের আসর অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৯ জন দেখেছেন

নীলফামাীর সৈয়দপুরে উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত শিল্পী প্রয়াত মহেশ চন্দ্র রায়ের ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ভাওয়াইয়া গানের আসর অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের বালাপাড়ায় সুরধ্বনি সংগীত নিকেতনের পরিচালক, সুরকার, সঙ্গীতশিল্পী বিনয় কুমার রাজবংশী এবং কৃষ্ণ কমল রায়ের যৌথ উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলার বারুণীডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিকেন্দ্রজিৎ রায় মিরু এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা ছায়ানটের শিক্ষক, শিল্পী ও গবেষক মো. এরফান হোসেন, ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক এম ওমর ফারুক ও ভাওয়াইয়া প্রেমী আশরাফুজ্জামান বাবু।

 

 

সৈয়দপুর উপজেলার লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সুরধ্বনি সংগীত নিকেতনের পরিচালক, সুরকার, সঙ্গীতশিল্পী বিনয় কুমার রাজবংশী। তাপস রায়ের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন প্রয়াত শিল্পী মহেশ চন্দ্র রায়ের পুত্র শিশির কুমার রায় মানিক প্রমুখ। আলোচনা সভায় বক্তারা প্রয়াত শিল্পী মহেশ চন্দ্র রায়ের ব্যক্তিগত ও সঙ্গীত জীবনী এবং তাঁর লেখা ভাওয়াইয়া সঙ্গীত নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এর আগে আলোচনা সভা ও ভাওয়াইয়া গানের আসরের শুরুতেই প্রয়াত শিল্পী মহেশ চন্দ্র রায়ের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়েছে।

 

পরে ভাওয়াইয়া গানের আসরে শিল্পী মহেশ চন্দ্র রায়ের লেখা ভাওয়াইয়া সঙ্গীত পরিবেশন করা হয়। এতে ভাওয়াইয়া সঙ্গীত পরিবেশন করেন ঢাকা ছায়ানটের শিক্ষক, শিল্পী ও গবেষক মো. এরফান হোসেন, উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের বালাপাড়ায় সুরধ্বনি সংগীত নিকেতনের পরিচালক সুরকার, সঙ্গীতশিল্পী বিনয় কুমার রাজবংশী, প্রয়াত শিল্পী মহেশ চন্দ্র রায়ের ছেলে শিশির কুমার রায় মানিক, নাতি কৃষ্ণ কমল রায়, ভাওয়াইয়া শিল্পী বিথী জামান, লোক সঙ্গীত শিল্পী আমেনা খাতুন, সুরধ্বনি সংগীত নিকেতনের শিক্ষার্থী প্রান্ত রায় ও ইমাম হোসেন সবুজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )