


অমর একুশে ফেরুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৭ ফেব্রুয়ারি) বিকেলে সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি শরিফুল ইসলাম সাজু।
এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রেজা মাহমুদের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি শিক্ষক আব্দুল্লাহ আল কাফী ও সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের জ্যেষ্ঠ সদস্য আবু সুফিয়ান।
এ সময় সংগঠনের সহ-সভাপতি সারোয়ার রহমান, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, জ্যেষ্ঠ সদস্য রফিকুল বারী বাবলু, অর্থ সম্পাদক মিজানুর রহমান মিজান, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস সরকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান নিশান, মহিলা বিষয়ক সম্পাদক সায়মা পারভীন রুহি, সাহিত্য সম্পাদক আনন্দ রায়, সদস্য শান্তা ইসলাম, মাহবুব রহমান মানিক, সাংবাদিক এম এ মোমেন, সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক প্রমূখ উপস্থিত ছিলেন।
এতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।