1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৭ জন দেখেছেন
পার্বতীপুর-কুড়িগ্রাম রুটে সা‌ড়ে ৪ বছর পর রমনা লোকাল ট্রেন

নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে রশিদুল ইসলাম (২৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে সৈয়দপুর-নীলফামারী রেলপথের ঢেলাপীর কাদিখোল এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের কিসামত কাদিখোল সর্দারপাড়ার এলাকার মাহবুব হোসেনের ছেলে রশিদুল ইসলাম। তিনি একটি সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

 

ঘটনার দিন গতকাল শনিবার সকালে তিনি সৈয়দপুর-নীলফামারী রেলপথে ঢেলাপীর কাদিখোল এলাকায় রেললাইন পাড়াপাড়ের সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। এতে তার্ঁ শরীর দ্বিখন্ডিত হয়ে পড়ে।

 

সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সকল আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )