1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মিঠাপুকুরে পিকনিক বাস-অটো ভ্যানের সংঘর্ষে শিশু নিহত | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

মিঠাপুকুরে পিকনিক বাস-অটো ভ্যানের সংঘর্ষে শিশু নিহত

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৭ জন দেখেছেন
রংপুরের মিঠাপুকুর উপজেলায় পিকনিক বাস ও অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রোহান মিয়া নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাঙ্গাপুকুর এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহত শিশু রোহান মিয়া (৯) উপজেলার শাল্টিপাড়া গ্রামের আক্তারুল ইসলামের ছেলে। স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়ে। এ ঘটনায় ২ যাত্রী আহত হয়েছেন। তাঁরা হলেন- নিহতের মা মোসলেমা বেগম ও লাইজু মিয়া।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,  উপজেলার গোপালপুর ইউনিয়নের শাল্টিপাড়া গ্রাম থেকে পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ীর চেতনাপাড়ায় চার্জার ভ্যানে যাচ্ছিলেন মোসলেমা। পথে উপজেলার রাঙ্গাপুকুর এলাকায় ভেন্ডাবাড়ি থেকে রংপুরগামী একটি পিকনিক বাস সামনে এসে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে  বাসের ধাক্কায় পিষ্ট হয়ে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।  আহত ওই ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )