1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

সৈয়দপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৪ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ব্রহ্মত্তর পশ্চিমপাড়ায় সংঘটিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের মধ্যে তিন লাখ ৭১ টাকার অনুদানের চেক  এবং ৫১০ কেজি চাল বিতরণ করা হয়েছে। সৈয়দপুর উপজেলা পরিষদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং সমাজ সেবা অধিদপ্তরের সমাজ কল্যাণ পরিষদ থেকে পৃথক পৃথকভাবে ওই অনুদানের টাকার চেক ও চাল প্রদান করা হয়। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে ওই অনুদানের টাকার চেক ও চালের ডিও হস্তান্তর করা  হয়েছে।

 

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী উপস্থিত থেকে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ওই টাকার চেক ও চালের ডিও তুলে দেন। এ সময় সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভুষন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মির্জা মো. আবু ছাইদ,উপজেলা সমাজসেবা অফিসার নুর মোহাম্মদ, উপজেলা সহকারী সমাজ সেবা অফিসার মোহাম্মদ আবু রায়হান, উপজেলা অফিসার নির্বাহী অফিসারেরকার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা একেএম আমিরুজ্জামান শামীম, উপজেলার ২ নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লানচু হাসান চৌধুরী ও কাশিরাম বেলপুকুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. ফেরেজুল শাহ্ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

ওই দিন আগুনে ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবার ও আগুনে দগ্ধ একজন নারী মাঝে সর্বমোট তিন লাখ ৭১ টাকা দেয়া হয়। তন্মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে গৃহমঞ্জুরীর আর্থিক অনুদান হিসেবে এক লাখ ৩০ হাজার টাকা এবং ৫১০ কেজি চাল। আর এ দপ্তর থেকে আগুনের সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারের প্রত্যেকটিকে সাড়ে সাত হাজার টাকা করে ৯০ হাজার টাকা, আংশিক ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারকে পাঁচ হাজার টাকা করে ২৫ হাজার টাকা এবং অগ্নিদগ্ধ এক নারীকে ১৫ হাজার টাকার চেক ও ১৭টি পরিবারের প্রত্যেকটিকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়। অন্যদিকে, সমাজ সেবা অধিপ্তরের সমাজ কল্যাণ পরিষদ থেকে ১২টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট এক লাখ ২০ হাজার টাকা এবং উপজেলা পরিষদ থেকে ১২টি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেকটিকে আট হাজার টাকা করে ৯৬ হাজার টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারকে পাঁচ হাজার টাকা করে ২৫ হাজার টাকাসহ মোট এক লাখ ২১ হাজার টাকা প্রদান করা হয়েছে।

 

প্রসঙ্গত, গত ১০ফেব্রæয়ারি সন্ধ্যায় সৈয়দপুর উপজেলার কাশিরাম রেলপুকুর ইউনিয়নের কাশিরাম ব্রহ্মত্তর পশ্চিমপাড়ায় এক ভয়াবহ অগ্নিকান্ডে ১২ টি পরিবারের সর্বস্ব এবং ৫টি পরিবারের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে পরিবারগুলোর অর্ধ কোটি টাকার ঘরবাড়িসহ বিভিন্ন মালামাল ভস্মীভূত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )