1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষসহ গ্রেফতার-২ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

ফুলবাড়ীতে মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষসহ গ্রেফতার-২

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৬ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডেভিল হান্টের অভিযানে ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষসহ দুইজনকে  গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ। সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেফতার পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষে দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে ফুলবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে ।
ফুলবাড়ী থানার উপপরিদর্শক এস আই আসাদুজ্জামান আসাদ জানান, শেখ হাসিনার দেশত্যাগের পর গ্রেফতারকৃত এই দুই নেতা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার দুপুরে বাড়ীতে ফিরেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে কদমতলা এলাকা থেকে উপজেলার আওয়ামী লীগের সক্রিয় নেতা ও নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা  গ্রামের মৃত নুরবকস আলীর ছেলে এবং ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ (৫৮) ও একই উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পল্লব কুমার রায় (২০) কে বুধবার রাতে বাড়ী থেকে গ্রেফতার করে। গ্রেফতার পল্লব ওই এলাকার পরেশ চন্দ্র কুমার রায়ের ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, গত  ৪ আগষ্ট ফুলবাড়ীতে ছাত্রজনতার মিছিলে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত ৫ নং মামলায় গ্রেফতার দেখিয়ে গ্রেফতার করে বৃহস্পতিবার বিকালে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )