1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে বিশ্ব ভালবাসা দিবসে ভালোবাসার টিউবওয়েল স্থাপন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

সৈয়দপুরে বিশ্ব ভালবাসা দিবসে ভালোবাসার টিউবওয়েল স্থাপন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৫ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে পানির সংকটে থাকা কয়েকটি পরিবারের পানির জন্য ভালোবাসার টিউবওয়েল স্থাপন করে দিয়েছে আমাদের প্রিয় সৈয়দপুর নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবসে শহরের গোলাগাট করবস্থান গেটের সামনে দুই নম্বর ননবাঙ্গালী (উর্দূভাষী) ক্যাম্পে ওই টিউবওয়েলটি বসানো হয়।

 

 

আর বিশ্ব ভালবাসা দিবসে অসহায় মানুষের জন্য এ রকম একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ তথা ভালবাসা প্রদর্শন করে আলোচনায় এসেছে সংগঠনটির সংশ্লিষ্টরা। খোঁজ নিয়ে জানা গেছে, সৈয়দপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের গোলাহাট কবরস্থান গেটের সামনে দুই নম্বর অবাঙ্গালী (উর্দূভাষী) ক্যাম্প রয়েছে। এতোদিন ওই ক্যাম্পে বসবাসকারী কয়েকটি পরিবার সুপেয় পানির জন্য কোন টিউবওয়েল ছিল না। তারা পানির জন্য প্রতিনিয়ত অন্যের বাড়িতে ধর্ণা দিতেন।

 

অন্যের বাড়ি থেকে দিনের বেলা নির্বিঘ্নে পানি সংগ্রহ করতে পারলেও সমস্যা হতে রাতে বেলায়। বিষয়টি নজরে আসে স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের প্রিয় সৈয়দপুর এর প্রতিষ্ঠাতা নওশাদ আনসারীর। তিনি সংগঠনের উপদেষ্টামন্ডলীসহ অন্যান্য সদস্যদের সঙ্গে পরামর্শ করে ক্যাম্পের বাসিন্দাদের জন্য একটি টিউবওয়েল বসানো উদ্যোগ গ্রহন করেন। গত শুক্রবার বিশ্ব ভালবাসা দিবসে অসহায় মানুষের ভালবাসায় টিউবওয়েল স্থাপন করেন তারা।

 

আর এর নামকরণ করা হয় ভালাবাসার টিউবওয়েল। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে সকলের জন্য উম্মুক্ত করা হয় ভালোবাসার টিউবওয়েলটি। এতে করে পানি সংকটে থাকা মানুষের পানির সমস্যা দুরীভূত হয়েছে। ক্যাম্পের বাসিন্দা সুমিয়া (৪৫), হাসিবুন (৪৭) ও বলেন, দৈনন্দিন খাওয়ার পানিসহ, রান্না-বান্না ও গৃহস্থালির প্রয়োজনীয় পানির জন্য আমাদের অন্যের বাড়িতে ধর্ণা দিতে হতো। বিধবা আজিয়া বেগম (৫২) বলেন, রাতের বেলা পানির প্রয়োজনে অনেক সমস্যায় পড়তেন।

 

পরিবারের পুরুষ সদস্যদের গোসলের জন্যও দূরে যেতে হতো। এখন বাড়ির সন্নিকটে টিউবওয়েল স্থাপন করায় আমাদের আর কোন সমস্যার সম্মূখীন হতে হবে না।আমাদের প্রিয় সৈয়দপুর এর উপদেষ্টা এসরার আনসারী জানান, পানির অপর নাম জীবন। পানি ছাড়া আমাদের এক মুর্হুতও চলে না। তাছাড়া ধর্মীয়ভাবেও পিপাসু ব্যক্তিকে পানি পান করা সওয়াবের কাজ। তাই ভালোবাসা দিবসে পানির সংকটে থাকা লোকজনের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হয়।

 

সংগঠনের প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী জানান, আমরা প্রতিবছর ভালোবাসা দিবসে গরীব, অসহায়দের বিভিন্ন রকম সহযোগিতামূলক কর্মসূচী নিয়ে পাশে দাঁড়ায়। এবারও তার ব্যত্যয় ঘটেনি। আমরা ক্যাম্পের বাসিন্দাদের প্রয়োজনীয় পানির সংকট দূর করতে একটি টিউবওয়েল স্থাপন করে দিয়েছি। আর্তমানবতার সেবায় ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ এর এ রকম ব্যতিক্রমধর্মী ও সেবামুলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )