1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারিতে বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

নীলফামারিতে বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৭ জন দেখেছেন

কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-রাজ: ২২০) ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেরুয়ারি) নীলফামারীর সৈয়দপুর বাস টার্মিনাল সংলগ্ন সংগঠন কর্তৃক পরিচালিত হলিচাইল্ড স্কুলে নির্বাচনের ভোট গ্রহন করা হয়।

 

 

নির্বাচনে মো. জাহাঙ্গীর আলম বটগাছ প্রতীকে ৭৬১ ভোট পেয়ে সভাপতি এবং মোহাম্মদ আলী মোমবাতি প্রতীকে ৯০৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সংগঠনের অন্যান্যপদে নির্বাচিতরা হলেন, কার্যকরী সভাপতি মো. দেলোয়ার হোসেন বাবলু, সহ-সভাপতি মো. ছাইদুল ইসলাম, যুগ্ম- সম্পাদক মো. মমতাজ আলী, সহ- সাধারণ সম্পাদক মো. আকবর আলী, সাংগঠনিক সম্পাদক মো. আশিকুর রহমান, সড়ক সম্পাদক (আন্তঃজেলা রুট) মো. আব্দুল জলিল, সড়ক সম্পাদক (অভ্যন্তরীণ রুট) মো. স্বপন, প্রচার সম্পাদক মো. আব্দুল্লাহ্ জয়, সমাজ কল্যাণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক সম্পাদক মো. পলাশ, ক্রীড়া সম্পাদক মো. স্বপন এবং কার্যকরী সদস্য পদে মো. আইনুল হুদা, শ্রী নিমাই চন্দ্র রায় ও রবিউল ইসলাম। এ নির্বাচনে ১৬টি পদে মোট ৪৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

এছাড়াও দপ্তর সম্পাদক পদে মো. ইসরাইল গণি ও কোষাধ্যক্ষ পদে মো. মনছুর আলী এমাদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ওই দিন (বৃহস্পতিবার) সকাল আটটা থেকে বিকেল চারটি পর্যন্ত একটানা ভোট গ্রহন করা হয়। নির্বাচনে সংগঠনের দুই হাজার চার শত ২৬ জন সদস্য ভোটারের মধ্যে দুই হাজার সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষ অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন। আর নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর -ই -আলম সিদ্দিকী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )