1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল

গাইবান্ধা অফিস
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯২ জন দেখেছেন
Oplus_131072
সারা দেশে অব্যাহত নারী শিশু ধর্ষণ,  নির্যাতনের বিচার ও ধর্ষকদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি, ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করাসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অন্যায় ভাবে বহিস্কৃত নারী শিক্ষার্থীদের বহিস্কারাদেশ প্রত্যাহার করার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেছে।মঙ্গলবার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট-বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলার  উদ্যোগে জেলা শহরের ১নং রেলগেটে এই সমাবেশশ করে।
সমাজতান্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলার সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে   সমাবেশ বক্তব্য রাখেন সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক কমরেড আমিনুল ইসলাম গোলাপ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, কামরুল হাসান, সুবর্না বর্মন বন্যা, মোখলেছুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সারাদেশে অব্যাহতভাবে নারী ও শিশু ধর্ষণের ঘটনা বেড়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার কোন ঘটনারই বিচার করছেন না। গত ২০ ফেব্রুয়ারী রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারী ধর্ষণ হয়। ওই রাতের লোমহর্ষক ঘটনা ঘটেছে কিন্তু সরকার এখনো কোন ব্যবস্থা নেয়নি বরং গ্রেফতারকৃত ড্রাইভার ও সহকারী জামিন পেয়ে গেছে।  রংপুরে মিঠাপুকুরে ২১ ফেব্রুয়ারী ফুল কুড়াতে গিয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ করেছে। বক্তারা বলেন,  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অন্যায়ভাবে ৯ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শিক্ষার্থীদের তাদের অভিযোগ জানানোর কোন সুযোগ না দিয়ে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে এবং প্রক্টর শিক্ষার্থীদের সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন। বক্তারা এসবের তীব্র নিন্দা জানান।
বক্তারা আরো বলেন, একের পর এক ধর্ষণ ঘটছে, কিন্তু সরকার নির্বিকার।  গণঅভ্যুত্থানে নারীদের উল্লেখযোগ্য ভূমিকা থাকলেও পরবর্তীতে নানাভাবে নারীদের হেনস্থা করা হয়েছে। অবিলম্বে সারাদেশে ধর্ষণের সাথে যারা যুক্ত তাদের উপযুক্ত শাস্তির দাবি  এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অন্যায়ভাবে যাদের বহিষ্কার করা হয়েছে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান। এছাড়া সারাদেশে যে হারে ছিনতাই, ডাকাতি, লুটপাট শুরু হয়েছে তাতে মনে হয় দেশে কোন আইন আছে? আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান। সেই সাথে গাইবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর দুর্বৃত্তদের হামলার তীব্র নিন্দা ও অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।
সমাবেশ শেষে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিক করে তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )