1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলছড়ির বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা | দৈনিক সকালের বাণী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

ফুলছড়ির বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৩ জন দেখেছেন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কলেজের ক্যাম্পাসে ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ আলহাজ ইব্রাহিম আকন্দ সেলিম এর সভাপতিত্বে সহকারী শিক্ষক তাপস কুমার সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, সহকারী অধ্যাপক মজিবুল হক ছানা, সহকারী প্রধান শিক্ষক জাহিদুল হক, প্রভাষক আবুল কাশেম, প্রভাষক আব্দুস সালাম, সহকারী শিক্ষক জহুরুল ইসলাম, হামিদুল ইসলাম, শিক্ষার্থী ইসরাত জাহান নুর, সুমাইয়া আকতার মিশু প্রমুখ।

পরে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেন শিক্ষক ও শিক্ষার্থীগণ। সেই সাথে বিদায়ী শিক্ষার্থীগণ প্রতিষ্ঠান প্রধানকে উপহার তুলে দেন। শেষে দোয়া পরিচালনা করেন সহকারি শিক্ষক মাওলানা আশরাফুজ্জামান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )