


রংপুরের তারাগঞ্জ ওয়াকফ স্টেট সরকারি কলেজে ছাত্রদলের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে হাসানুর ইসলামকে সভাপতি ও রহিম হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ওই আংশিক কমিটির অনুমোদন দিয়েছে জেলা ছাত্রদল। শুক্রবার বিকেলে রংপুর জেলা ছাত্রদলের আহবায়ক শরীফ নেওয়াজ জোহা ও সদস্য সচিব আফতাবুজ্জামান সবুজ স্বাক্ষরীত বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
সাদ্দাম হোসাইনকে সিনিয়র সহ-সভাপতি, আজিজুল ইসলাম তাওহিদকে সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এবং সোহাগ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়।
নতুন কমিটি গঠনের ঘোষণা আসার পর ছাত্রদল নেতা মো. রহিম হোসেন বলেন, জাতীয়তাবাদী শক্তিকে আরও বেগবান করতে তারাগঞ্জ সরকরি কলেজ ছাত্রদল জনকল্যাণে কাজ করবে। তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার করেন।