1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁও অফিস
  • আপলোডের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১২১ জন দেখেছেন
ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১ দিকে ঠাকুরগাঁও সুগারমিল রেলগেট সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম নাসির (৩০)। তিনি ঠাকুরগাঁও পৌরসভার ছিটচিলারং এলাকার মোঃ সিদ্দিকীর ছেলে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাসির ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি দল সেখানে পৌঁছে লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
নাসিরের পিতা সিদ্দিক বলেন   , তার ছেলে নাসির  প্রচুর ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। এই ঋণের কারণে পরিবারে নিয়মিত কলহ চলছিল।
তিনি বলেন, “গতকাল রাতে নাসির শ্বশুরবাড়িতে গিয়েছিল। সেখানে তার শ্বশুর ও স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। পরে সে বাড়ি ফিরে আসে। রাতে আমি তাকে বলেছিলাম, ‘তোমার সব ঋণ আমি শোধ করে দেবো।’ কিন্তু সে বলল, ‘বাবা, আমি আর বাঁচতে চাই না। আমি মরে যাব।’”
স্থানীয় বাসিন্দা নাজমুল বলেন, নাসির দীর্ঘদিন ধরে ঋণের চাপে ভুগছিলেন। আর্থিক সংকট ও পারিবারিক কলহের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
ঠাকুরগাঁও সদর থানার (ওসি )ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )