1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার | দৈনিক সকালের বাণী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৪৯ জন দেখেছেন

কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় আওয়ামী লীগ নেতা দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মিঞা সাঈদ (৫১) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাইফুল ইসলাম ওই এলাকার আব্দুল মোন্নাফ আলীর ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে।

 

পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ এবং মসজিদুল হুদা সংলগ্ন এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধর করা হয়। এই ঘটনার পর গত ২১ নভেম্বর, ২৪ইং মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ১৮০ জনকে আসামি করা হয়।

 

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ‌্যমে জেলহাজ‌তে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )