1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সুখের আয়োজন থেকে বিষাদ—ছেলের খাতনার দাওয়াত দিতে গিয়ে মায়ের মৃত্যু | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

সুখের আয়োজন থেকে বিষাদ—ছেলের খাতনার দাওয়াত দিতে গিয়ে মায়ের মৃত্যু

ঠাকুরগাঁও অফিস
  • আপলোডের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৭০ জন দেখেছেন

ছেলের সুন্নতে খাতনার জন্য আত্মীয়-স্বজনদের দাওয়াত দিতে বের হয়েছিলেন মা-বাবা। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নেয়। ঠাকুরগাঁওয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মেরিনা আক্তার (৩৫)। নিহত মেরিনা আক্তার ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের সূর্যপুর গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম তৈবুর রহমান।

 

জানা গেছে, তৈবুর রহমান ও তার স্ত্রী মেরিনা আক্তার মোটরসাইকেলে করে আত্মীয়-স্বজনদের বাড়িতে ছেলের খাতনার দাওয়াত দিতে যাচ্ছিলেন। দাওয়াত দিয়ে পীরগঞ্জ থেকে ঠাকুরগাঁও ফেরার পথে পৌর শহরের আকাঁচা কাজীপাড়া এলাকায় একটি বালুবোঝাই মহেন্দ্র তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মেরিনা আক্তার সড়কে ছিটকে পড়েন এবং মহেন্দ্রটির চাকার নিচে চাপা পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বামী তৈবুর রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমাদের একমাত্র ছেলের খাতনার জন্য আত্মীয়দের দাওয়াত দিতে গিয়েছিলাম। ভাবতেও পারিনি, আমার স্ত্রীকে এভাবে হারাতে হবে। আনন্দের আয়োজন এখন বিষাদে পরিণত হয়েছে।”

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি । মহেন্দ্রটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )