1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
৬ দফা দাবিতে নীলফামারীতে কারিগরি শিক্ষার্থীদের মানববন্ধন সমাবেশ | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

৬ দফা দাবিতে নীলফামারীতে কারিগরি শিক্ষার্থীদের মানববন্ধন সমাবেশ

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৯৭ জন দেখেছেন

ক্রাফট ইন্সট্রাকটরসহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ, জুনিয়র ইন্সট্রাক্টর পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামুলক ডিপ্লোমা ডিগ্রি, কারিগড়ি (পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষার্থীদের জন্য) সকল বিভাগীয় শহরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপনসহ ৬ দফা দাবীতে নীলফামারীতে মানববন্ধন সমাবেশ হয়েছে।

শনিবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে ওই কর্মসুচি পালন করে নীলফামারী ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির (এন আই এস টি ) শিক্ষার্থীরা। ঘণ্টা ব্যাপী মানববন্ধন শেষে সেখানে সমাবেশ হয়।
সমাবেশে বক্তব্য দেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সাদিকুল ইসলাম, সিয়াম সরকার, আইরিন আক্তার, তুহিন ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ‘ক্রাফট ইন্সট্রাকটরদের অবৈধ রিটের পরিপেক্ষিতে বাংলাদেশের সকল পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে ঐক্যমত হয়ে আমরা পর্ব্যমধ্য পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বর্জন করেছি। আমাদের যৌক্তিক দাবিসমুহ না মানা পর্যন্ত সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন চলমান থাকবে।’

শিক্ষার্থী আইরিন আক্তার তার বক্তব্যে বলেন, ‘আমরা মানুষের কষ্ট বাড়াতে রাস্তায় নামিনি। আমরা মান সম্মত শিক্ষার কথা বলতে এসেছি।’
পরে আন্দোলনরত শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )