1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের নতুন কমিটি আত্মপ্রকাশ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের নতুন কমিটি আত্মপ্রকাশ

ঠাকুরগাঁও অফিস
  • আপলোডের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৮৮ জন দেখেছেন

ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। আগামী এক বছরের জন্য ঢাকা কলেজের শিক্ষার্থী মোস্তফা কামাল সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৯টায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক শামীম রানা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলতি বছরের গত ১৩ মার্চে সংগঠনের ইফতার ও আলোচনা সভায় নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ২৫ মার্চ নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক কামাল আনোয়ার আহম্মেদ এবং কৃষিবিদ মো. ইউনুস আলীর সমন্বয়ে গঠিত ১১ সদস্যের কমিটি সর্বসম্মতিক্রমে মোস্তফা কামালকে সভাপতি ও শামীম রানাকে সাধারণ সম্পাদক করে ১০৪ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে।

শামীম রানা আরও জানান, শুক্রবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুর হুমায়ুন রোডে সংগঠনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কমিটির আত্মপ্রকাশ ঘটে। নবগঠিত কমিটির সভাপতি মোস্তফা কামাল ঠাকুরগাঁও জেলার উন্নয়নে এবং জেলার শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি বলেন, “ঠাকুরগাঁও জেলার উন্নয়নের পাশাপাশি ঠাকুরগাঁও জেলার সকল শিক্ষার্থীদের যে কোন সমস্যায় পাশে থেকে সংগঠনের উন্নয়নে কাজ করে যাব ইনশাআল্লাহ।” মোস্তফা কামাল আরও বলেন, ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদ ঠাকুরগাঁওয়ের ঢাকাস্থ শিক্ষার্থীদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এটি ছাত্রকল্যাণ ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে এবং ঠাকুরগাঁওয়ের যেকোনো ন্যায্য দাবিতে ঐক্যবদ্ধ থাকবে। নতুন ও সৃজনশীল কর্মসূচি গ্রহণের মাধ্যমে জেলার শিক্ষার্থীদের মধ্যে একটি সুন্দর ভ্রাতৃত্ব, ঐক্য ও মেলবন্ধন তৈরি করাই তাদের প্রধান লক্ষ্য।
নবনিযুক্ত সাধারণ সম্পাদক শামীম রানা বলেন, “ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদ হলো ঢাকাস্থ ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের ঐক্যের কণ্ঠস্বর। একসাথে চলাই আমাদের শক্তি—ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদ তার প্রমাণ। সম্মিলিত প্রয়াসই উন্নয়নের মূল চাবিকাঠি, আর আমাদের অঞ্চল তার জ্বলন্ত উদাহরণ হিসেবে থাকুক।”

তিনি আরও বলেন, “ভবিষ্যৎ বদলাবে সৃজনশীল চিন্তা আর কাজের মাধ্যমে। প্রতিটি নতুন ভাবনা ও কার্যকর উদ্যোগই বদলে দিতে পারে আগামীকে। নাম নয়, কর্মই আমাদের পরিচয় গড়ে দেবে। শিক্ষার্থীদের হৃদয়ে হৃদয়ে বন্ধনের সুর তুলবে এই সংগঠন। ভ্রাতৃত্ব, সহযোগিতা ও ভালোবাসার বন্ধনে গড়ে উঠবে এক অটুট শিক্ষার্থী সমাজ।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )