1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগাছায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু | দৈনিক সকালের বাণী
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

পীরগাছায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৩২ জন দেখেছেন
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
রংপুরের পীরগাছায় বাড়ির পাশের গর্তে পানিতে ডুবে নুর ইসলাম নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার কান্দি ইউনিয়নের উত্তর দাদন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু নুর ইসলাম ওই এলাকার রুবেল মিয়ার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, খেলার সময় শিশুটি বাড়ির পাশে থাকা গর্তের পানিতে পড়ে যায়। শিশুটির পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর তাকে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হোসেন জানান, এ ঘটনায় পীরগাছা থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )