1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীর ডিসির মানবিক উদ্যোগ খোলা হলো রক্তদানে ‘হিমোগ্লোবিন’ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

নীলফামারীর ডিসির মানবিক উদ্যোগ খোলা হলো রক্তদানে ‘হিমোগ্লোবিন’

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৪৭ জন দেখেছেন

‘মানবতার শ্রেষ্ঠ দান, রক্ত দিয়ে বাঁচাই প্রাণ’ শ্লোগানে নীলফামারীতে রক্তদানে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘হিমোগ্লোবিন’ খোলা হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের ব্যক্তিগত উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও রক্ত সংগ্রহে এই প্ল্যাটফর্ম বিশেষ ভুমিকা পালন করবে।
রবিবার সকালে (২৭এপ্রিল) জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুস সালাম শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান বক্তব্য দেন উদ্বোধনী অনুষ্ঠানে।
এতে জানানো হয় www.hemoglobin-nil.com ওয়েবসাইটে গিয়ে জন্মতারিখ, মোবাইল নাম্বার, পিতা ও মাতার নাম, ব্লাড গ্রুপ উল্লেখ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, মুলত রক্তের তথ্য সংরক্ষণ ও আপডেট করা, দ্রুততম সময়ে রক্তদাতা খুঁেজ দেয়া, স্বেচ্ছাসেবী রক্তদাতাদের সংখ্যা বাড়ানো, সমন্বিত প্ল্যাটফর্ম গড়ে তোলা ও নিয়মিত রক্তদাতাদের স্বীকৃতি প্রদানের জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি বলেন, একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে এই হিমোগ্লোবিন। উদ্বোধনী দিনে শতাধিক ব্যক্তি নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন বলে জানানো হয়েছে জেলা প্রশাসন থেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )