1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সাবেক প্রধান বিচারপতিকে গ্রেফতারের দাবীতে নীলফামারীতে সংবাদ সম্মেলন | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

সাবেক প্রধান বিচারপতিকে গ্রেফতারের দাবীতে নীলফামারীতে সংবাদ সম্মেলন

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২০৭ জন দেখেছেন

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার ও তার দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে নীলফামারীতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। মঙ্গলবার বিকেলে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো, সহ-সভাপতি রবিউল আহসান প্রামানিক, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট গোলাম মোস্তফা সজীব বক্তব্য দেন।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনার আজ্ঞাবহ প্রধান বিচারপতি ছিলেন এবিএম খায়রুল হক। তিনি দেশকে ধ্বংস করেছেন, বিচার বিভাগকে ধ্বংস করেছেন। তার কারনেই শেখ হাসিনা আরো বেশি ফ্যাসিস্ট হয়ে উঠেছিলেন। গণতন্ত্র ধ্বংস করার পেছনে তারই ভুমিকা মুখ্য। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো জানান, পুরো বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিলেন খায়রুল হক।

আর্থিক ভাবে লাভবান হওয়ার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশ পালন করে দেশকে ধ্বংস করেছিলেন তিনি। তার কারণে শেখ হাসিনা ভোটারবিহীন নির্বাচন করতে সাহস পেয়েছিলেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম জানান, বিচারপতি খায়রুল হক মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। একজন বিচারপতি নামের কলংক তিনি।

আমরা সরকারের কাছে আহবান জানাচ্ছি, অবিলম্বে তাকে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে। অন্যথায় দেশের আইনজীবীরা বসে থাকবে না, বৃহত্তর কর্মসুচি ঘোষণা করতে বাধ্য হবে। সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )