1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারী সদর উপজেলায় ধান-চাল সংগ্রহ কর্মসূচি উদ্বোধন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

নীলফামারী সদর উপজেলায় ধান-চাল সংগ্রহ কর্মসূচি উদ্বোধন

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৮৭ জন দেখেছেন

নীলফামারী সদর উপজেলায় ধান চাল সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। রবিবার সকালে(৪মে) ক্রয় কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহিরুল হক।
জেলা মিল মালিক সমিতির সভাপতি শামসুল হক ও সাধারণ সম্পাদক আজিজুল হক এবং সহ-সভাপতি সৈয়দ রকিব হাসান মিশুক এ সময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম খন্দকার।
সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহিরুল হক জানান, সদরে ১৬হাজার ১৬৫ মেট্রিক টন চাল ও ১হাজার ৭০২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে চলতি মৌসুমে।
চাল ৪৯টাকা ও ধান ৩৬টাকা কেজি দরে কেনা হবে কৃষকদের কাছ থেকে।
নীলফামারী সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম খন্দকার, এদিন মেসার্স আবুল কালাম অটো রাইস মিলের স্বত্বাধিকারী মনির হোসেন ৪৫ মেট্রিক টন চাল প্রদান করেন। এ সময় তাৎক্ষণিক ভাবে তাকে চালের দাম পরিশোধ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )