


নীলফামারীতে জেলা ক্রীড়া দফতরের আয়োজনে মাসব্যাপী সাঁতার প্রতিযোগিতা শুরু হয়েছে।
রবিবার দুপুরে জেলা সদরের ড্রীম গ্যালাক্সি সুইমিং পুলে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম, ড্রীম গ্যালাক্সি সুইমিং পুলের স্বত্বাধিকারী ফিরোজ আহমেদ ও প্রশিক্ষক মেসকাত আলী এ সময় উপস্থিত ছিলেন।
জেলা ক্রীড়া দফতরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে অনুর্ধ্ব-১৪ বালক বালিকাদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, প্রশিক্ষণে ৪০জন অংশ নিচ্ছেন।