1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রৌমারীতে ২৮ বোতল ভারতীয় মদসহ কারবারি আটক | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

রৌমারীতে ২৮ বোতল ভারতীয় মদসহ কারবারি আটক

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২২৪ জন দেখেছেন

কুড়িগ্রামের রৌমারীতে ২৮ বোতল ভারতীয় মদসহ জাইদুল ইসলাম (২৭) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মির্জাপাড়া এলাকা থেকে মাদকসহ তাকে আটক করা হয়। আটক মাদক কারবারী জাইদুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের মির্জাপাড়া এলাকার মিজাল হোসেনের ছেলে।

রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে উপেজলার সদর ইউনিয়নের মির্জাপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ একটি দল। এ সময় নিজ বসতবাড়ির ঘরের এক কর্ণারে মাটিতে পুতে রাখা ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধারসহ জাইদুল ইসলাম নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি আরও বলেন, ওই মাদক কারবারির বিরুদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। সোমবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )