1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে নিষিদ্ধ পলিথিন মজুদ করায় জরিমানা | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

নীলফামারীতে নিষিদ্ধ পলিথিন মজুদ করায় জরিমানা

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৫৫ জন দেখেছেন

নিষিদ্ধ পলিথিন মজুদ রাখায় নীলফামারীর রামগঞ্জ ও টুপামারী বাজারে অভিযান চালিয়ে ২হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ ইমাম মোশারফ অভিযানে নেতৃত্ব দেন।

এতে প্রসিকিউটর হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন। অভিযানকালে নিষিদ্ধ ২২ কেজি পলিথিন জব্দ করা হয়। এ সময় ছকীউদ্দিন স্টোরের কাছ থেকে ৫’শ টাকা, রুহুল আমিন স্টোরের কাছ থেকে ১হাজার টাকা, রাশেদ স্টোরের কাছ থেকে ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, আইনগত ভাবে পলিথিন সংরক্ষণ ও বিক্রয় নিষিদ্ধ। অভিযান শেষে শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার জন্য দোকান মালিকদের সতর্ক করা হয় এবং সচেতনতা মুলক লিফলেট বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )