1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর-বউমার মৃত্যু | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর-বউমার মৃত্যু

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২১৯ জন দেখেছেন

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে জেলা সদরের চাপড়া সরমজানী ইউনিয়নের ইটাপীড় ফকিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওয়াজেদ আলীর স্ত্রী শাবানা বেগম(৩৫) ও বাউড়া ফকিরের ছেলে সোলায়মান বাবু(৭০)। সম্পর্কে তারা শ্বশুর ও বউমা।
স্থানীয়রা জানান, ঝড়বৃষ্টিতে ভাঙ্গা ঘর মেরামত করার সময় বিদ্যুতের ছেড়াতারে বিদ্যুতায়িত হন শাবানা ও তার শ্বশুর সোলায়মান এবং শাশুড়ি ওয়াতন বেগম(৬৫)।
বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) এম আর সাঈদ জানান, ঘটনাস্থলে শ্বশুর ও বউমা মারা যান।
বলেন, গুরুতর অবস্থায় শাশুড়ি ওয়াতন বেগমকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )