1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে অভিভাবকদের নিয়ে মতবিনিময় | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

ফুলবাড়ীতে অভিভাবকদের নিয়ে মতবিনিময়

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১০৭ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্নাঢ্য আয়োজনে আশা শিক্ষা কর্মসূচির আওতায় অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় আশা শিক্ষা কর্মসূচির আওতায় বালারহাট আশা ব্রাঞ্চের উদ্যোগে বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজের শিক্ষা কেন্দ্রে অভিভাবকদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আতাউর রহমান রতনের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা কুড়িগ্রাম (নাগেশ্বরী) জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার জনাব মো: তহিদুল ইসলাম, বিশেষ অতিথি মো: আজাদুল হক, সিনিয়র এডুকেশন অফিসার, আশা দিনাজপুর ডিভিশন, অতিথি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজে ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নান মুকুল, নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান মজি, পিয়াস আহমেদ, এডুকেশন অফিসার, আশা লালমনিরহাট জেলা কার্যালয়, মো: হাফিজুর রহমান, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার, আশা বালারহাট ব্রাঞ্চ ও নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল ইসলাম রেজা প্রমূখ। এছাড়াও উক্ত বিদ্যালয়ের শিক্ষকগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,২০১১ সাল থেকে আশা তাদের  সদস্যদের সন্তান এবং সদস্য বহির্ভূত দরিদ্র পরিবারের সন্তান ও মাধ্যমিক স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের জন্য আশা শিক্ষা কর্মসূচি পরিচালনা করে আসছে। সরকারি বা বেসরকারি বিদ্যালয়ে শিশু শ্রেণি থেকে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ কর্মসূচির সুফল ভোগের সুযোগ পাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )