1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে আবির নামে ভুয়া সেনাসদস্য গ্রেফতার | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

নীলফামারীতে আবির নামে ভুয়া সেনাসদস্য গ্রেফতার

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২১৯ জন দেখেছেন

নীলফামারীতে লাবিব ইসলাম আবির(২৭) নামে ভুয়া এক সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার রাতে(২৮মে) সদর উপজেলার চাপড়া সরমজানী ইউনিয়নের যাদুরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবির ওই এলাকার আনোয়ারুল হকের ছেলে। তিনি বেড়াডাঙ্গা এলাকায় বস্তার ব্যবসা করেন।
বাংলাদেশ সেনাবাহিনী নীলফামারী ক্যাম্প সুত্র জানায়, নীলফামারী ক্যাম্পের কমান্ডার মেজর মোঃ সালমান তারেক রিফাত এর নেতৃত্বে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
নীলফামারী ক্যাম্পের কমান্ডার মেজর মোঃ সালমান তারেক রিফাত জানান, গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর নাম ও ছবি ব্যবহার করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন।
মেজর রিফাত বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন সেনা সদস্যদের ছবি ব্যবহার করে সাধারণ জনগণকে বিভ্রান্ত এবং বিভিন্ন ভাবে অর্থ আত্মসাৎ করতেন।
নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) এম আর সাঈদ জানান, এ ঘটনায় একটি প্রতারণা মামলা হয়েছে। তাকে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )