1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে মেধা মূল্যায়ন পরীক্ষা ও মতবিনিময় সভা | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে মেধা মূল্যায়ন পরীক্ষা ও মতবিনিময় সভা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৪৭ জন দেখেছেন

`নার্সিং এ ক্যারিয়ার, খুলবে সম্ভাবনার দুয়ার’ এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে নার্সিং ও বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও মেধা মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নাওডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজে মেডিসায়েন্স নার্সিং কোচিংয়ের উদ্যোগে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে মেধা মুল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নাওডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল ইসলাম রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল হানিফ সরকার, বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকার, নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ও মেডিসায়েন্স নার্সিং কোচিংয়ের প্রতিষ্ঠাতা পরিচালক সাইদুর রহমান সাজু। মতবিনিময় সভা শেষে মেধা মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ শিক্ষার্থীকে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় মেডিসায়েন্স নার্সিং কোচিংয়ের পক্ষ থেকে দুই অধ্যক্ষকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

নাওডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল হানিফ সরকার ও বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকার জানান, রংপুর শহরের মেডিসায়েন্স নার্সিং কোচিংয়ের প্রতিষ্ঠাতা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা মূলক মেধা মূল্যায়ন পরীক্ষা আয়োজনটি অত্যন্ত চমৎকার উদ্যোগ। এই দুই অধ্যক্ষ মেডিসায়েন্স নার্সিং কোচিংয়ের সাফল্য কামনা করছেন।

নাওডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল ইসলাম রেজা জানান, মেডিসায়েন্স নার্সিং কোচিং কর্তৃপক্ষের উদ্যোগটা খুবই ভালো। এই উদ্যোগের ফলে শিক্ষার্থীদের মাঝে ভয়ভীতি দুর হবে পাশাপাশি শিক্ষামূলক জ্ঞান বৃদ্ধি পাবে বলে আমার বিশ্বাস।

মেডিসায়েন্স নার্সিং কোচিংয়ের প্রতিষ্ঠাতা পরিচালক সাইদুর রহমান সাজু জানান, বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন পরীক্ষা অব্যাহত রয়েছে। নার্স হওয়ার স্বপ্ন পুরনে বিশ্বস্ত সহযোগী হিসাবে প্রতিষ্ঠানটি ৫ বছর ধরে সাফল্য ও সুনামের সাথে কাজ করছি। আমার প্রতিষ্ঠানে বিশেষ করে গরীব শিক্ষার্থীদের খুবই কম মূল্য নির্ধারণ করা হয়। যদি কোন গরীব শিক্ষার্থীদের সেটিও দেয়ার সুযোগ না থাকে আমরা বিনামূল্যে কোচিংয়ের ব্যবস্থা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )