পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে ফুলবাড়ী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট সংলগ্ন পূর্ব ফুলমতি গ্রামে ওই মাদক কারবারির বাড়িতে অভিযান চালিয়ে খাটের নিচ থেকে সাড়ে চার কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
গ্রেপ্তারকৃত ওই মাদক কারবারি হলেন ওই এলাকার গোলাম হোসেনের ছেলে সোয়াগ মিয়া (২০)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারি যুবককে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।