1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলছড়িতে গজারিয়া ইউনিয়নে বিএনপির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

ফুলছড়িতে গজারিয়া ইউনিয়নে বিএনপির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৪৭ জন দেখেছেন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ঈদ পূর্ণমিলনী ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫জুন) বিকেলে গজারিয়া ইউনিয়নের একটি খোলা মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সমাবেশে গজারিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম সাজু সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) নমিনি ফারুক আলম সরকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, গাইবান্ধা জেলা বিএনপির সদস্য ও গাইবান্ধা -০৫ এর মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান সাইদী সোহাগ সাইদি।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা নাজেমুল ইসলাম নয়ন, ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার, ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, গজারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর আলম কনক,ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছায়দার হোসেন, উদাখালি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান, ফুলছড়ি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাইদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন জয়, ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মোস্তফা ব্যাপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক আনছার আলী, গজারিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজেদুল ইসলাম, উদাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ভাই বলতে একজনই তিনি তারেক রহমান। আসুন আমরা একসাথে কাজ করি সবাই ধানের শীষের কাজ করি। যে মনোনয়ন পাবে তার হয়েই কাজ করব। ধানের শীষকে জয়ী করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )