1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
‘সংঘর্ষের সময় ঘটনাস্থলে ছিলাম না’ সংবাদ সম্মেলনে সরওয়ারের নির্দোষ দাবী | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

‘সংঘর্ষের সময় ঘটনাস্থলে ছিলাম না’ সংবাদ সম্মেলনে সরওয়ারের নির্দোষ দাবী

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২৯০ জন দেখেছেন

নিজেকে নির্দোষ দাবী করে রংপুরের বদরগঞ্জে বিএনপি কর্মী লাভলু সরকার হত্যা মামলায় আসামী করার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালের দিকে পৌরশহরের শহীদ মিনার এলাকায় নিজ বাসভবনে ওই সাংবাদিক সম্মেলন করেন, বদরগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি ও রংপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী সরওয়ার জাহান মানিক। এসময় বদরগঞ্জের বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি একজন সৎ, নিরীহ এবং দীর্ঘদিনের ব্যবসায়ী। স্থানীয় ব্যবসায়ী সমাজের কল্যাণে সবসময় কাজ করি। বদরগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। ব্যবসায়ীসহ সকল মানুষের জন্য নিবেদিতভাবে কাজ করছি। তাদের বিপদে আপদে পাশে দাঁড়াই।
তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, সম্প্রতি আমাকে একটি হত্যা মামলায় মিথ্যাভাবে জড়িয়ে অপমানিত ও হয়রানির শিকার করা হয়েছে। যার পেছনে রাজনৈতিক ও ব্যক্তিগত ষড়যন্ত্র কাজ করছে বলে দৃঢ়ভাবে তিনি বিশ্বাস করি।
জানা যায়, গত ৫ এপ্রিল বদরগঞ্জ পৌর এলাকায় একটি দোকানঘর ভাড়া নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। বিষয়টি স্থানীয় পর্যায়ে উত্তেজনা তৈরি করে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই সংঘর্ষে লাভলু সরকার নামে একজন ব্যক্তি গুরুতর আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
পরে, নিহতের ছেলে রায়হান কবীর বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৩ জনকে আসামী করা হয়। যার মধ্যে সরওয়ার জাহান মানিককেও ৩ নম্বর আসামি হিসেবে অর্ন্তভুক্ত করা হয়। একটি পক্ষ নিজেদের স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে তাকে পরিককল্পিতভাবে ওই মামলায় জড়ায় বলেও তিনি দাবী করেন।
তিনি আরো বলেন, আমি এই সংঘর্ষের সময় ঘটনাস্থলে ছিলাম না। আমি আমার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলাম। যার প্রমাণ দেবে অনেকেই। আমার বিরুদ্ধে কোন সিসিটিভি ফুটেজ কিংবা চাক্ষুষ সাক্ষ্য দিতে পারবে না কেউ। যা আমার নির্দোষিতা প্রমাণ করতে যথেষ্ট। মামলার বাদী ব্যক্তিগতভাবে আমাকে চিনেন না। তাদের সঙ্গে পুর্বের কোন বিষয়ে আমার সঙ্গে কোন বিরোধীতাও নেই। অথচ আমার নামে সরাসরি জড়িত থাকার অভিযোগ তুলে হুকুমের মিথ্যা আসামী করা হয়েছে। সুতরাং, এটি অত্যন্ত পরিষ্কার যে, উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলায় আমাকে ফাঁসানো হয়েছে।
তিনি লিখিত সংবাদ সম্মেলনে আরো বলেন, এই ঘটনায় গভীর ষড়যন্ত্র রয়েছে। যার পেছনে রয়েছেন সাবেক এমপি মোহাম্মদ আলী সরকারের ঘনিষ্ঠ কিছু প্রভাবশালী ব্যক্তি। আমার জনপ্রিয়তা, সামাজিক গ্রহণযোগ্যতা এবং ব্যবসায়ী সমাজের নেতৃত্বকে ক্ষুন্ন করতে একটি সাজানো ফাঁদ তৈরি করা হয়েছে। হত্যার মতো গুরুতর মামলায় আমাকে হুকুমের আসামী করা হয়েছে। যা একজন নিরীহ নাগরিকের জন্য এক চরম অপমানজনক ঘটনা।
তিনি আরো বলেন, ঘটনার দিন গত ৫ এপ্রিল একজন ঢেউটিন ব্যবসায়ী যার নাম জাহিদুল হক জোয়ার্দার। তার দোকান ঘর ভাড়া সংক্রান্ত জটিলতা সৃষ্টি হলে ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে শান্তিপূর্ণ মানববন্ধনের উদ্যোগ নেওয়া হয়। ঘটনাস্থল ছিল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। সেখানে ব্যানার-ফেস্টুনসহ একটি শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি আয়োজন করা হয়েছিল। কিন্তু এক পক্ষ হঠাৎ করে ওই মানববন্ধন অনুষ্ঠানের ব্যানার সামিয়ানা ছিঁড়ে ফেলে এবং বিনা উষ্কানিতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ ঘটনার সূত্র ধরে বিভিন্ন মহল আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচার শুরু করে এবং পরে বিনা দোষে বা অপরাধে হত্যা মামলায় আমাকে জড়ানো হয়।
এতে আমি বিস্মিত ও মর্মাহত হয়েছি। কারণ শান্তিপূর্ণ প্রতিবাদের আয়োজন করায় ভয়াবহ অপরাধের দায়ভার আমার ওপর চাপানো হয়। আমাকে বিনা অপরাধে হত্যা মামলায় আসামী করা হয়।
আমি আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসী, প্রশাসন ও সাংবাদিক সমাজের প্রতি আবেদন জানাচ্ছি, এই ষড়যন্ত্রের গভীরভাবে সঠিক তদন্ত করা হোক। আমাকে যেন দ্রুত এই হয়রানিমূলক মামলার হাত থেকে অব্যাহতি দেওয়া হয়। যারা এই মামলার পেছনে প্ররোচনাকারী, তাদের বিচারের আওতায় আনা হোক।
এ জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
শেষে তিনি সত্য প্রকাশ ও ন্যায়ের পক্ষে গণমাধ্যমের তার অবস্থান তুলে ধরার অনুরোধ করেন। নিজেকে নির্দোষ নিরপরাধ নাগরিক হিসেবে তার ন্যায্য অধিকার আদায়ে সহায়তা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )