1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে অনলাইন ভিসা প্রতারক চক্রের চার সদস্য গ্রেফতার | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

নীলফামারীতে অনলাইন ভিসা প্রতারক চক্রের চার সদস্য গ্রেফতার

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৭৬ জন দেখেছেন

নীলফমারীতে অনলাইন ভিসা প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার রাতে(২২জুন) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলো কিশোরগঞ্জ উপজেলার নিতাই পানিয়াল পুকুর এলাকার মনোয়ার হোসেনের ছেলে শাকিল, কহিনুর ইসলামের ছেলে রুজু ও রাজু এবং মুসরত বটতলা এলাকার মুকুলের ছেলে আল আমিন।
সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল কাদের।
ওসি জানান, অনলাইন ভিসা প্রতারণার শিকার শরিয়তপুর জেলার ডামুড্যা এলাকার নয়ন লিখিত অভিযোগ দিয়ে জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে।
নয়ন ১৯লাখ ১০হাজার টাকা প্রতারণার শিকার হন বলে জানান ডিবি ওসি।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, লিখিত অভিযোগের প্রেক্ষিতে জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক আক্তার হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। দুপুরে গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )