1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডোমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টাইলস মিস্ত্রীর মৃত্যু | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

ডোমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টাইলস মিস্ত্রীর মৃত্যু

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৬৩ জন দেখেছেন
নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হিরা (৩২) নামের এক টাইলস মিস্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হিরা উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের টিটি পাড়ার বাসিন্দা। তিনি মৃত ধরিউদ্দিনের ছেলে এবং পেশায় একজন টাইলস মিস্ত্রী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হিরা সকালে একটি বাড়িতে টাইলসের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে এক স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )