1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
স্কুল ফিডিং কর্মসূচি থেকে বাদ পড়ায় ফুলবাড়ীতে মানববন্ধন, স্মারকলিপি  | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

স্কুল ফিডিং কর্মসূচি থেকে বাদ পড়ায় ফুলবাড়ীতে মানববন্ধন, স্মারকলিপি 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৫৯ জন দেখেছেন
স্কুল ফিডিং কর্মসূচি থেকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাম বাদ পড়ার প্রতিবাদে এবং দ্রুত তালিকাভূক্ত করার দাবীতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও কোমলমতি শিক্ষার্থী,অভিভাবক ও সাধারণ জনগণ। বৃহস্পতিবার বিকাল চারটায় ফুলবাড়ী উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে ফুলবাড়ী- নাগেশ্বরী সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
জানা গেছে, সম্প্রতি সারা দেশের ১৫০ টি উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়কে স্কুল ফিডিং কর্মসূচির আওতাভুক্ত করা হয়। কিন্তু কুড়িগ্রাম জেলার সাতটি উপজেলা স্কুল ফিডিং কর্মসূচির তালিকাভুক্ত হলেও নদী বেষ্টিত সবচেয়ে অবহেলিত অনগ্রসর জনগোষ্ঠী অধ্যুষিত ফুলবাড়ী ও উলিপুর উপজেলা তালিকা থেকে বাদ পরে। এর প্রতিবাদে এবং দ্রুত তালিকাভূক্তির দাবীতে মানববন্ধন এবং উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালন করে উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকরা।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে দক্ষিণ কুটিচন্দ্রখানা জেলেপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাসানের সঞ্চালনায় নাওডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাদা খন্দকার, দক্ষিন মরানদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, রোশন শিমুলবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জামান হাসু, ফুলবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা বেগম, উপজেলা জামায়াতের আমির মাও: আব্দুল মালেক, উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকু, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আজান রহমান শাওন, ছাত্র অধিকার পরিষদের যুগ্ন সম্পাদক মুন সরকার, ফুলবাড়ী উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল নেতা রনি সরকার, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমাজের সদস্য সচিব নুর ইসলাম, ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নুহা এবং উপজেলা প্রাথমিক  সহকারী শিক্ষক সমাজের আহ্বায়ক গোলাম মর্তুজা বকুল বক্তব্য রাখেন।
বক্তারা অবিলম্বে ফুলবাড়ী উপজেলাকে স্কুল ফিডিং কর্মসূচির তালিকাভুক্ত করার দাবী জানান। দাবী বাস্তবায়ন করা না হলে বৃহত্তর আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন বক্তারা। মানববন্ধন শেষে অভিভাবক ও শিক্ষক নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষা  উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )