1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে এসসিপি সমন্বয় কমিটির পরিচিতি সভা | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

নীলফামারীতে এসসিপি সমন্বয় কমিটির পরিচিতি সভা

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৯৩ জন দেখেছেন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নীলফামারী জেলা সমন্বয় কমিটির পরিচিতি সভা শনিবার বিকেলে (২৮জুন) জেলা শিল্পকলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন এনসিপি নীলফামারী জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ। সদস্য মো. আখতারুজ্জামান পরিচিতি অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এতে স্বাগত বক্তব্য দেন এনসিপি জেলা যুগ্ম সমন্বয়কারী মোহাইমেনুর রহমান সানা। অন্যান্যের মধ্যে জেলা সমন্বয় কমিটির সদস্য মোমাররফ হোসেন মিন্টু, শরিফুজ্জামান শরিফ, রাশিদুজ্জামান রাশেদ, এ্যাডভোকেট আসিফ ইকবাল মাহমুদ, আব্দুল কাইয়ুম প্রমুখ বক্তব্য দেন।
শুভেচ্ছা বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা শাখার আহবায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক ও সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর।
সভাপতির বক্তব্যে প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ জানান, ফ্যাসিবাদের যুগের অবসান হয়েছে। আমরা নতুন ফ্যাসিবাদ চাই না।
এনসিপি মানুষের মনে জায়গা করে নিয়েছে। আগামীতে মানুষের সুখে দুঃখে থাকতে চাই।
প্রসঙ্গত গত ২০জুন এনসিপি নীলফামারী জেলা সমন্বয় কমিটি গঠিত হয়। এতে প্রধান সমন্বয়কারী হিসেবে আব্দুল মজিদ ও যুগ্ম সমন্বয়কারী হিসেকে শাহ আজিজুর রহমান ও মোহাইমেনুর রহমান সানাকে দায়িত্ব দেয়া হয়।
এছাড়াও ১৯জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে এই কমিটিতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )