1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
৫১ বিজিবি’র উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি ও আলোচনা সভা | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

৫১ বিজিবি’র উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৭০ জন দেখেছেন

মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ব্যাটালিয়ন (৫১বিজিবি) এর উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ডিমলা উপজেলার বালাপাড়া বর্ডার আউটপোস্ট (বিওপি) এর আয়োজনে রবিবার (২৯জুন) গোমনাতি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজাবুল হোসেন বিল্লালের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বিজিবি বালাপাড়া কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ সাইফুজ্জামান। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ছাড়াও স্থানীয়রা এতে অংশ নেন।
এরআগে একটি র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিজিবি বালাপাড়া কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ সাইফুজ্জামান বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদক নির্মুলে সবাইকে এগিয়ে আসতে হবে। সবার আগে পরিবার থেকে সচেতনতা সৃষ্টি করতে হবে।
বিজিবি বালাপাড়া বিওপি সুত্র জানায়, অনুরুপ কর্মসুচি সীমান্তবর্তি এলাকার বিদ্যালয় সমুহে আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )