1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ী সীমান্তে ভারতীয় ২৮৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ  | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় ২৮৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৫৫ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি’র) সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন মডেলের ২৮৪ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে। বিজিবি সুত্রে জানা গেছে, মঙ্গলবার ১ ‍জুলাই দুপুর সাড়ে ১২ টার দিকে লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের অধীন অনন্তপুর ক্যাম্পের  (১৫ বিজিবি সদস্যরা তার বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি টহলদল ফুলবাড়ী উপজেলার নাগরাজপুর এলাকায় বিশেষ অভিযান চালায়।
এ সময় কতিপয় সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবির টহলদলের সদস্যরা তাদেরকে  ধাওয়া করলে সাথে থাকা মালামাল ফেলে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ফেলে রাখা মালামাল গুলো তল্লাশি করে বিভিন্ন মডেলের ভারতীয় ২৮৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে ঘটনাস্থল থেকে জব্দ করে ক্যাম্পে নিয়ে আসা হয়। মঙ্গলবার (১জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে  লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন। এতে জানানো হয়েছে জব্দকৃত বিভিন্ন মডেলের ভারতীয় ২৮৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লের বাজার মূল্য-৮ লাখ ৫২ হাজার টাকা বলে জানিয়েছেন বিজিবি। এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবীদের তথ্য সংগ্রহ করে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতির কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন।
এ প্রসঙ্গে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি সদস্যরা “সীমান্তে চোরাচলান প্রতিরোধে সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। তিনি আরও জানান  স্থানীয় জনগণকে চোরাচালান প্রতিরোধে ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানান এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখা হবে বলেও নিশ্চয়তা দিয়েছেন কমাডিং অফিসার।
এই অভিযানে বিজিবি সদস্যদের সাহসিকতা ও কৌশলগত দক্ষতা প্রশংসার দাবিদার, যা সীমান্তে চোরাচালান প্রতিরোধে সুন্দর বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )