
“শিক্ষাই শক্তি, যুক্তিতে মুক্তি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে বড় রাউতা উচ্চ বিদ্যালয়ে বিতর্ক ক্লাব ‘স্বপ্নচূড়া বিতর্ক সংসদ’-এর শুভ উদ্বোধন ও আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুলাই) দুপুরের দিকে বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মো. মাসুদ বিন আমিন সুমন।
অনুষ্ঠানে ‘স্বপ্নচূড়া বিতর্ক সংসদ’-এর ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র রায় সভাপতি এবং দশম শ্রেণির শিক্ষার্থী বুশরা আক্তার (বর্ষা) সম্পাদক নির্বাচিত হন।
প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র রায় জানান, ডোমার উপজেলায় এই প্রথম কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক ক্লাব গঠিত হলো। অনুষ্ঠানটিতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Related