1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে অস্বচ্ছল ৩৪ সংস্কৃতিসেবীর মধ্যে মাসিক কল্যাণ ভাতার চেক বিতরণ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

নীলফামারীতে অস্বচ্ছল ৩৪ সংস্কৃতিসেবীর মধ্যে মাসিক কল্যাণ ভাতার চেক বিতরণ

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৫৪ জন দেখেছেন

নীলফামারীতে অস্বচ্ছল সংস্কৃতিসেবী ৩৪জনের মাঝে মাসিক কল্যাণ ভাতার ৭লাখ ৬৮হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে(০৮জুলাই) জেলা প্রশাসকের সভাকক্ষে উপকারভোগী সংস্কৃতিসেবীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।
জেলা কালচারাল কর্মকর্তা নুঝাত তাবাসসুম রিমু ও জেলা জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল বক্তব্য দেন।
অনুষ্ঠানে ১হাজার থেকে ৩হাজার টাকা পর্যন্ত মাসিক হারে ১বছরের জন্য ১২হাজার থেকে ৩৬হাজার টাকা পর্যন্ত বিতরণ করা হয়।
জেলা কালচারাল কর্মকর্তা নুঝাত তাবাসসুম রিমু জানান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের ২০২৪-২০২৫ অর্থবছরের বরাদ্দ থেকে এই ভাতার চেক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )