1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হাতীবান্ধায় ভুয়া মেজরের পরিচয়ে জমি দখলের চেষ্টাকালে দুজন আটক | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

হাতীবান্ধায় ভুয়া মেজরের পরিচয়ে জমি দখলের চেষ্টাকালে দুজন আটক

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২০৬ জন দেখেছেন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভুয়া মেজর পরিচয়ে জমি দখলের নামে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে উপজেলার বড়খাতা ফেডারেশন এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, রংপুরের হাজিরহাট এলাকার আলতাব হোসেনের ছেলে সাজু আহমেদ এবং তারাগঞ্জ এলাকার জয়নুল আবেদীনের ছেলে মাসুম।
স্থানীয়রা জানান, ওই দুই ব্যক্তি নিজেদের সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে একটি জমি দখলের চেষ্টা চালান। বিষয়টি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তাদের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাদের কথাবার্তায় অসামঞ্জস্য ধরা পড়ে। পরে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক দুজন নিজেদের ভুয়া মেজর পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার চেষ্টা করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )