1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীর নজরমামুদ আদর্শ উচ্চ বিদ্যালয়, নয় পরীক্ষার্থীর সবাই ফেল | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

ফুলবাড়ীর নজরমামুদ আদর্শ উচ্চ বিদ্যালয়, নয় পরীক্ষার্থীর সবাই ফেল

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি 
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৪৬ জন দেখেছেন
সদ্য প্রকাশিত এসএসসি’র ফলাফলে কুড়িগ্রামে ফুলবাড়ী উপজেলার নজরমামুদ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ০৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করলেও পাশ করেনি কেউই। এ ঘটনায় ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।
জানা গেছে, উপজেলার নজরমামুদ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এবছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় নয়জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। বৃহস্পতিবার ১০ জুলাই ফলাফল প্রকাশিত হলে জানা যায় ওই বিদ্যালয় থেকে কেউই কৃতকার্য হতে পারেনি। সকলেই অকৃতকার্য হয়েছে। নয়জন পরীক্ষার্থীর একজনও পাশ করতে না পারায় ওই বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের দায়িত্ব সচেতনতা সম্পর্কে স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।
ওই এলাকার হোসেন আলী, আব্দুর রহমান জানান, বিদ্যালয়ের শিক্ষকরা ঠিকমত ক্লাস নেন না। সঠিক দায়িত্ব পালন করলে শতভাগ ফেল হওয়ার কথা না।
এ প্রসঙ্গে নজরমামুদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেবের মুঠোফোনে একাধিক বার কল দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।
তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের
এ প্রসঙ্গে উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম জানান, বিদ্যালয়টির নিম্নমাধ্যমিক শাখা এমপিওভুক্ত থাকলেও মাধ্যমিক শাখা এমপিও ভুক্ত নয়। এ বছর প্রথমবার বিদ্যালয়টির মাধ্যমিক শাখা অনুমতি পেয়েছে। তাছাড়া বিদ্যালয়টিতে শিক্ষক সংকটও রয়েছে। সামনে যাতে ভাল ফলাফল করতে পারে সেজন্য পদক্ষেপ নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )