1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডোমারে  চাঁদাবাজি, ধর্ষণ, সন্ত্রাস ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে মানববন্ধন | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

ডোমারে  চাঁদাবাজি, ধর্ষণ, সন্ত্রাস ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে মানববন্ধন

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৯১ জন দেখেছেন

সারাদেশে চাঁদাবাজি, ধর্ষণ, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে নীলফামারীর ডোমারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ডোমার বাজার রেলগেট এলাকায় ‘ছাত্র জনতা নবজাগরণ ডোমার’ ও ‘হৃদয়ে ডোমার’ নামের দুটি সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় ছাত্র প্রতিনিধি অর্ণব আল আলিফের সঞ্চালনায় বক্তব্য দেন,

সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সোহেল রানা, মুফতি মহিউদ্দিন জুলফিকার, ইসলামি বক্তা আবু সাঈদ, কামরুল ইসলাম আরেফী ও ছাত্র প্রতিনিধি মাহির মোহাম্মদ মিলন।

বক্তারা বলেন, “দেশজুড়ে চাঁদাবাজি, ধর্ষণ, হত্যা ও সন্ত্রাসী কার্যক্রম ভয়াবহ আকার ধারণ করেছে। সম্প্রতি ঢাকায় একজন ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর মেরে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যা গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। এমন নৃশংস ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

তারা আরও বলেন, “দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে এসব সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ন্যায়ের পক্ষে সকলকে সোচ্চার হতে হবে।”

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )