
ফুলছড়ি শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত। গতকাল বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) আয়োজনে স্বপ্ন প্রকল্পের আওতায় নেটস্ বাংলাদেশ এর সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্রে প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়গুলোর গত ছয় মাসের অগ্রগতি নিয়ে আলোচনা এবং আগামী ছয় মাসের উন্নয়ন পরিকল্পনা তৈরি করা হয়।
ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাবিল উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, স্বপ্ন প্রজেক্টের ডিস্ট্রিক্ট কো- অডিনেটর আব্দুল জলিল, স্বপ্ন প্রজেক্টের এডমিন এন্ড একাউন্ট অফিসার মোঃ লালন, দক্ষিণ বুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুজ্জোহা মিয়া এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
এই কমিটি বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের স্বপ্ন প্রকল্পের আওতায় শিক্ষা সহায়ক হিসেবে প্রকল্পভূক্ত কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে কাজ করবে।
Related