


মব জাস্টিস করা হলে চরম খেসারত দিতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন নীলফামারীর পুলিশ সুপার এ এফ এম তারিক হোসেন খান।
বলেন, দাবি আদায়ে মব করতে পারেন সেটি হতে হবে জনদুর্ভোগ পরিহার করে।
মঙ্গলবার দুপুরে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, যদি রাস্তা বন্ধ করে সভা সমাবেশ করা হয় বা কোন দুর্ভোগ সৃষ্টি করা হয় কিংবা আইন নিজের হাতে তুলে নেয়ার মত ঘটনা কেউ ঘটান তাহলে কোন ছাড় দেয়া হবে না। এক্ষেত্রে যেই হোন না কেন কোন পরিচয় দেখা হবে না।
পুলিশ সুপার তারিক হোসেন বলেন, কারা চাঁদাবাজী করছেন, কারা বাসস্ট্যান্ড দখল করছেন সবারই তালিকা প্রস্তুত করা হচ্ছে। কেউ ছাড় পাবে না।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।