1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে তাঁতীদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

নীলফামারীতে তাঁতীদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৬১ জন দেখেছেন

আইন শৃৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্র মুলক ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল।
বুধবার দুপুরে (১৬জুলাই) জেলা শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার।
জেলা তাঁতীদলের সভাপতি শাহজাদা মুক্তির সভাপতিত্বে প্রতিবাদ সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক হোসেন আলী।
বক্তব্য দেন তাঁতীদলের সদর উপজেলা আহবায়ক আনিসুর রহমান ও সদস্য সচিব ফজলে তুষার, পৌর আহবায়ক শাহরিয়ার হোসেন হাবিল ও সদস্য সচিব তরিকুল ইসলাম তুষার এবং জেলা তাঁতীদলের প্রচার সম্পাদক ফেরদৌস আহমেদ।
প্রতিবাদ সভায় বক্তারা উল্লেখ করেন, প্রশাসনের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং ষড়যন্ত্র মুলক ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।
এরআগে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জেলা তাঁতীদলের সভাপতি শাহজাদা মুক্তি জানান, কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে নীলফামারী জেলাতে বিক্ষোভ কর্মসুচি অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এতে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )