1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডিমলায় উন্মুক্ত লটারির মাধ্যমে ওএমএস ডিলার নির্বাচিত | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

ডিমলায় উন্মুক্ত লটারির মাধ্যমে ওএমএস ডিলার নির্বাচিত

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১১৭ জন দেখেছেন
নীলফামারীর ডিমলায় খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয়(ওএমএস) ডিলার নির্বাচনের জন্য উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।বুধবার(১৬ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামানের সভাপতিত্বে এ সময় কৃষি কর্মকর্তা মীর হাসান বান্না,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্রনাথ রায়, সমাজসেবা কর্মকর্তা(অ:দা:) ওয়াসিম ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক শাহীন রানা, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসিএলএসডি) নবাব, সদর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান আবু তালেব,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কার্য-সহকারী মশিউর রহমান, আবেদনকারী, সাংবাদিক উপস্থিত ছিলেন। লটারিতে শুটিবাড়ী মোড়ের জন্য ১০ জন আবেদনকারীর মধ্যে মিজানুর রহমান সবুজ, বিজয় চত্ত্বরের ৩ জন আবেদনকারীর মধ্যে তৈয়ব আলী, ইসলামিয়া কলেজ মোড়ে ১ জন আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম নির্বাচিত হন। উপজেলা খাদ্য বিভাগ সুত্রে জানা যায়, ৩ টি ডিলারির জন্য ১৭ জন্য আবেদন করেন। যার মধ্যে যাচাই-বাছাইয়ে ৩ জনের আবেদন বাতিল হয়। বৈধ আবেদনকারী ১৪ জনের মধ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে ৩ জন নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )