1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে ১ হাজার ৯৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ব্যবসায়ী গ্রেপ্তার | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

সৈয়দপুরে ১ হাজার ৯৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ব্যবসায়ী গ্রেপ্তার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৯৮ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে এক হাজার ৯৬৫ পিস নিষিদ্ধ ঘোষিত ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার (১৯ জুলাই) রংপুর -সৈয়দপুর মহাসড়কের কামারপুকুর কলাবাগান এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে উল্লিখিত সংখ্যক ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও মাদক ব্যবসায়ী নোয়াখালী সদর উপজেলা উত্তর শৌল্লাকিয়া এলাকার মৃত. মোজাফফর আহমদের ছেলে খোকন মিয়া (৫৫)কে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ সিপিসি-২ ক্যাম্পের সদস্যরা।

 

পরে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।থানা পুলিশ সূত্রে জানা গেছে, র‌্যাব-১৩, নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের সদস্যরা গতকাল  শনিবার গোপন সূত্রে খবর পায় যে, এক ব্যক্তি রংপুর থেকে নিষিদ্ধ ঘোষিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান নিয়ে বাসযোগে সৈয়দপুরের দিকে আসছে। এমন খবরের ভিত্তিতে র‌্যাব-১৩,নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের ডিএডি  মো. আব্দুস সামাদ শেখের নেতৃত্বে একদল র‌্যাব সদস্য  সৈয়দপুর -রংপুর মহাসড়কের কামারপুকুর কলাবাগান এলাকায় অবস্থান নেন।

 

এ সময় ওই মহাসড়কের উল্লিখিত এলাকায়   নোয়াখালী থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে আসা  তৈয়্যবা ক্লাসিক  পরিবহন নামের একটি বাসকে আসতে দেখে থামানোর সিগন্যাল দেয়। এর পর বাসটি থামলে  র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই বাসে থাকা যাত্রী মো. খোকন মিয়া বাস থেকে নেমে পালানো চেষ্টা করে।   এ সময় র‌্যাব সদস্যরা তাকে বাসের গেট থেকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি কওে পরিহিত প্যান্টের ডান পকেটে থাকা কাগজে মোড়ানো অবস্থায় এক হাজার ৯৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক পাঁচ লাখ ৮৯ হাজার পাঁচ শত টাকা।

 

এছাড়াও আটক মাদক ব্যবসায়র পরিহিত প্যান্টের বাম পকেট থেকে একটি বাটন মোবাইল ফোন সেট ও  নগদ এক হাজার ২০ টাকা জব্দ করা হয়। পরে র‌্যাব-১৩, নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের  ডিএডি মো. আব্দুস সামাম শেখ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন। সেই সঙ্গে আটককৃত মাদক ব্যবসায়ী খোকন মিয়াকে এবং উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট এবং জব্দকৃত নগদ অর্থ ও মোবাইল সেটসহ সৈয়দপুর থানা হস্তান্তর করেন।

র‌্যাব-১৩, নীলফামারী-২ সিপিসি ক্যাম্পের সদস্য কর্তৃক  এক হাজার ৯৬৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন। তিনি বলেন, গতকালই ইয়াবাসহ গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী খোকন মিয়াকে আদালতে সোর্পদ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )