1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
জিয়াউর রহমানের ছবি অবমাননা, নীলফামারীতে শ্রমিকদলের বিক্ষোভ সমাবেশ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

জিয়াউর রহমানের ছবি অবমাননা, নীলফামারীতে শ্রমিকদলের বিক্ষোভ সমাবেশ

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৫১ জন দেখেছেন

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে (২১জুলাই) নীলফামারী জেলা শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক।
জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক জামিয়ার রহমান।
বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম প্রমুখ।
সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।
জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতেও প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কটুক্তির তীব্র প্রতিবাদ জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )