1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেওয়ার প্রতিবাদে ডোমারে মানববন্ধন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেওয়ার প্রতিবাদে ডোমারে মানববন্ধন

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৬০ জন দেখেছেন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার প্রতিবাদে নীলফামারীর ডোমারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় ডোমার উপজেলা পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি ডোমার উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের ডোমার উপজেলা শাখার সভাপতি ও ফুলকুড়ি একাডেমির অধ্যক্ষ মো. দেলোয়ার রহমান।

এসময় বক্তব্য দেন ডোমার আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মাওলানা মসলেহুদ্দীন শাহ, শিক্ষক মাহবুব আলম, এবি মডেল কিন্ডারগার্টেনের পরিচালক মো. আবু বক্কর সিদ্দিক, প্রতিভা কিন্ডারগার্টেনের অধ্যক্ষ ভবেন্দ্রনাথ রায়, অনুশীলন প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ, ফুলকুড়ি একাডেমির সহকারী শিক্ষিকা আজিজা শিরিন এবং মুক্তিযোদ্ধা স্মৃতি কিন্ডারগার্টেনের পরিচালক ও বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি ডোমার শাখার সভাপতি জাকিউল আলম শাকী প্রমুখ।

বক্তারা বলেন, কেবলমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ আয়োজন একটি বৈষম্যমূলক সিদ্ধান্ত। ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক সমাপনী এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

তারা আরও বলেন, বৃত্তি শুধুমাত্র আর্থিক সহায়তা নয়; এটি শিশুদের আত্মবিশ্বাস, মেধার স্বীকৃতি এবং ভবিষ্যতের অনুপ্রেরণা। বন্ধুরা পরীক্ষা দিচ্ছে অথচ কেউ সুযোগ পাচ্ছে না—এতে শিশুমনে হতাশা ও বৈষম্যের বোধ তৈরি হবে। অভিভাবকরাও মানসিকভাবে বিপর্যস্ত হবেন, যার দায়ভার সরকারকে নিতে হবে।

মানববন্ধন শেষে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )