


গাইবান্ধা জেলার বেসরকারি সংগঠন সীডস্ এন্ড পেস্টিসাইডস্ অফিসার্স অ্যাসোসিয়েশন এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) গাইবান্ধার অদূরে বালাশী পিকনিক স্পট বালাশী ঘাটে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনভর আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতা, র্যাফেল ড্রসহ বিভিন্ন আনন্দ-উল্লাসে মেতে ওঠেন সীডস্ এন্ড পেস্টিসাইডস্ অফিসার্স অ্যাসোসিয়েশন গাইবান্ধা জেলা শাখার সদস্যারা।
কর্মজীবনের কারণে বিভিন্ন জেলা থেকে আগত বেসরকারি বীজ এবং কীটনাশক কোম্পানির চাকুরির সুবাদে এই সংগঠনের সাথে তারা জড়িত। শত ব্যস্ততার মাঝে তারা নিরিবিলি স্থানে আয়োজিত এ বনভোজনে অংশগ্রহণ করেন।
এদিন সকালেই গাইবান্ধা থেকে বালাশীর উদ্দেশ্যে সত্তর জন সদস্য পিকনিক স্পট বালাশীর দিকে রওনা হন। সেখানে পৌঁছে বিভিন্ন অনুষ্ঠান, দুপুরের খাবার গ্রহণ ও পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যাফেল ড্রতে বিজয়ীদের মাঝে মোবাইল সেট, প্রেসার কুকার, হটপট, ফ্রাই প্যানসহ বিভিন্ন পুরস্কারসামগ্রী তুলে দেন সীডস্ এন্ড পেস্টিসাইডস্ অফিসার্স অ্যাসোসিয়েশন গাইবান্ধা জেলা শাখার সভাপতি ওবাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলির সদস্য, জিএম হুমায়ুন কবির
রাবিক হাসান, আজিজুর রহমান, রুহুল, আমিন মমিনুর রহমান।
সীডস্ এন্ড পেস্টিসাইডস্ অফিসার্স অ্যাসোসিয়েশন সভাপতি ওবাইদুল ইসলাম বলেন, আমরা মার্কেটিং এর কাজ করি অনেক সময় কাজ করতে গিয়ে একঘেয়েমি শুরু হয় যা খুবই বিরক্তিকর। আর এই একঘেয়েমি দূর করা এবং একে অপরের সাথে যোগাযোগ, মনকে প্রফুল্ল করার জন্য আজকে আমাদের এই বনভোজনের আয়োজন৷ এটি আমাদের সকলের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। এই আয়োজনে খুশি অ্যাসোসিয়েশনের সকল সদস্য।
উল্লেখ্য সীডস্ এন্ড পেস্টিসাইডস্ অফিসার্স অ্যাসোসিয়েশন একটি বেসরকারি বীজ বিক্রয় প্রতিনিধিদের সংগঠন। এই সংগঠনের উদ্দেশ্য হচ্ছে সবাই সবার পাশে থেকে একে অপরকে সাহায্য করা এবং সদস্যদের সামাজিক, অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা।