


নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় নীলফামারীতে দুটি যানবাহনের কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার বিকেলে (৩০জুলাই) সদরের বাইপাস সড়কে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ ভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দুটি যানবাহনের কাছ থেকে জরিমানা আদায় পূর্বক জব্দকৃত হর্ণ ধ্বংস করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলাম।
এতে প্রসিকিউটর হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমুলক প্রকল্প’ এর আওতায় এই অভিযান পরিচালনা করা হয়।
এছাড়াও নিষিদ্ধ হর্ণ ব্যবহার না করার জন্য চালকদের সতর্ক করাসহ লিফলেট বিতরণ ও স্টিকার লাগানো হয়।